শিক্ষার প্রাধান্য
যে সকল স্কুলগুলোকে আমাদের উপকারী বন্ধুদের অবদানের মাধ্যমে নির্মাণ করতে বা কিছুটা সাহায্য করতে পেরেছি, সেসকল স্কুল আশ্রম থেকে ৫-২৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত। আমরা সেই স্কুলগুলো বেছে নিয়েছিলাম, বিল্ডিং-এর অভাবে কিংবা বিল্ডিং-এর খারাপ অবস্থার কারণে যেগুলোর সাহায্যের প্রয়োজন ছিল (নিম্নের ছবিগুলো দেখুন)। শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে (ফলত সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে) সম্পর্ক খুবই ভাল। বাস্তবিকই ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের প্রায়ই অনুরোধ করে তাঁরা যেন তাদের মধ্যে আমাদের যেতে আমন্ত্রণ করেন। আর যখন আমরা তাদের মধ্যে যাওয়ার জন্য কিছু সময় পাই, তখন তারা খুবই আনন্দিত হয় আমাদের সঙ্গে সময় কাটাতে পেরে, এমনকি তাদের সঙ্গে আমাদের নাচতেও বাধ্য করে!
 |
|
 |
কিণ্ডারগার্টেনের বাচ্চারা প্রজাপতি নাচ পরিবেশন করছে।
ভিডিও-ক্লিপ ডাউনলোড করুন (17 sec. - 10.87MB) |
|
রামকৃষ্ণপুরের ছাত্রীরা পাখি নাচ পরিবেশন করছে।
ভিডিও-ক্লিপ ডাউনলোড করুন (21 sec. - 12.79MB) |
খুশি হওয়ার আর একটি কারণ হল এই যে, একটি স্কুল নির্মিত হওয়ার পর সেটি জাতীয় শিক্ষা-বোর্ডের অনুমোদন পায় যার ফলে শিক্ষকমণ্ডলী সরকারী বেতন পাওয়ার সুযোগ লাভ করে।
| রংপুর |
- কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখাবিশিষ্ট কলেজ
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৩৫০
- মোট ৭টা কক্ষ-বিশিষ্ট ২টো নতুন বিল্ডিং
- ১টা ছাত্রাবাস (ধারণ-ক্ষমতা: ২০জন)
|
| কয়ে |
- কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখাবিশিষ্ট ডিগ্রী কলেজ
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৪৫০
- পাক্কা ছাদনি, ফার্নিচার ইত্যাদি
|
| ঘোনা-রামকৃষ্ণপুর |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৩৫০
- ৬টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| বাঘের বাড়ি |
- প্রাথমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ২৫০
- ২টো নতুন কক্ষ
|
| থুকড়ো |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৬০০
- ৪টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| শৌলগাতি |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ২৫০
- ৪টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| খেজুরে |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ২৫০
- ৮টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
- ‘গল্ডেন’ (২০০৮)
|
| সাচিবুনিয়া |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৪৩০
- ৪টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| শলুয়া |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৪০০
- ৩টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| কয়ে |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৪০০
- ৪টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| পাটিবুনিয়া |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ২৫০
- ৪টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| বটিয়াঘাটা |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্রীর সংখ্যা: ১৩০
- ৩টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| জাবড়া |
- মাধ্যমিক বিদ্যালয়
- ছাত্র-ছাত্রীর সংখ্যা: ২৫০
- ৫টি কক্ষ-বিশিষ্ট একটি নতুন বিল্ডিং
|
| সংস্কার করা কিংবা প্রয়োজনীয় জিনিস-পত্র দেওয়া স্কুলগুলোর তালিকা: |
- আমভিটে
- আড়ংঘাটা
- দৌলতপুর
- ঘোনা (প্রাথমিক বিদ্যালয়)
- কাটাবালি (প্রাথমিক বিদ্যালয়)
- কৃষ্ণনগর
- মুজগুটা
- রংপুর
- শলুয়া (কিণ্ডারগার্টেন)
|
রামকৃষ্ণপুরের স্কুল: আগ ও বর্তমান অবস্থা
|
নির্মাণকাজ ছাড়াও, আমরা শত-শত ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় বই, স্কুলের বেতন ও অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করে থাকি।
ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের এখনো বহু স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আপনিও যদি আমাদের শিক্ষার প্রাধান্য কর্মসূচীর অংশী হতে ইচ্ছা করেন, তাহলে অবশ্যই ডোনেশন পাতায় যাবেন। ধন্যবাদ।
আমাদের জীবন পাতায় ফিরে যান - ডোনেশন পাতায় ফিরে যান