| ঈশ্বরপ্রেম ও প্রার্থনার আগে যেন কিছুই স্থান না পায়।
(সাধু বেনেডিক্টের নিয়ম)
নিম্নের ফাইলগুলো পাঠ ও প্রিন্ট করার জন্য Acrobat Reader দরকার। Acrobat Reader প্রোগ্রামটি Adobe থেকে বিনামূল্যে ডাউনলোড করা যেতে পারে।
নতুন উইন্ডোয়ে একটি ফাইল
দেখতে হলে, মাউজের ডাইনের বটনে চাপ দিন, এবং
ওপেন সিলেক্ট করুন।
একটি ফাইল
ডাউনলোড করতে হলে, মাউজের ডাইনের বটনে চাপ দিন, এবং
সেভ সিলেক্ট করুন।
সব ফাইল ডাউনলোড করতে হলে,
Scriptorium iTools ব্যবহার করতে পারেন (নিচে দেখুন)।
সামসঙ্গীত-মালা শুনুন (এবং গাইতে শিখুন):
YouTube,
অডিও মাত্র,
অডিও-ভিজুয়াল (অডিও ও অডিও-ভিজুয়াল ফাইলগুলো ডাউনলোড করা যেতে পারে)।
খ্রীষ্টযাগের জন্য বাণীবিতান
আনুমানিক ফাইল-সাইজ: ১ মেগাবাইট।
সন্ন্যাস প্রাহরিক উপাসনা
প্রাহরিক উপাসনার যে ব্যবস্থা সাধু বেনেডিক্ট মঠে পালন করা হয় (যা সন্ন্যাস প্রাহরিক উপাসনার প্রথম খণ্ডে ছাপা), সেই একই ব্যবস্থা অনুযায়ী উপাসনাই নিম্নের ফাইলগুলোতে রয়েছে।
এটি তাদেরই অধিক উপকারে আসতে পারে, যারা এটির কোন একটি অংশ কিংবা বিশেষ কোন পর্বদিনের উপাসনা-ব্যবস্থা ছাপাতে ইচ্ছা করে, অথবা যারা এটির শতাধিক প্রাচীন ধর্মীয় গান দেখতে চায় যা বাংলা ভাষায় অনূদিত। এমনকি সামসঙ্গীতের স্বরলিপিও দেখা বা ডাউনলোড করা যেতে পারে। প্রতিটি ফাইল আনুমানিক ৪০০ কিলোবাইট।
প্রতিদিনের পাঠ ব্যবস্থা
এই ফাইলগুলোতে উপযুক্ত বাইবেলের ও পিতৃগণের পাঠ রয়েছে যা জাগরণী-প্রহরে পালন করা হয়।
সন্ন্যাস প্রাহরিক উপাসনার অংশ হওয়ায় এই ব্যবস্থা দুই বছরের পরিক্রমা অনুসরণ করে (সুতরাং এটি রমীয় ব্যবস্থার মত নয় যা কেবল এক বছর পরিক্রমা অনুসরণ করে)। প্রতিটি ফাইল আনুমানিক ৩৫০ কিলোবাইট।
| |
আগমন - খ্রীষ্টজন্মোৎসব - তপস্যা - পাস্কা
|
|
সাধারণকাল
- ঐশত্রিত্ব-খ্রীষ্টের দেহরক্ত-যীশুহৃদয়
- সপ্তাহ: ১-২,
৩-৪,
৫-৬,
৭-৮
- ৯-১০,
১১-১২,
১৩-১৪,
১৫-১৬
- ১৭-১৮,
১৯-২০,
২১-২২,
২৩-২৪
- ২৫-২৬,
২৭-২৮,
২৯-৩০,
৩১-৩২,
৩৩-৩৪
|
|
সাধুসাধ্বীর বিশেষ ব্যবস্থা - সাধারণ ব্যবস্থা
|
Scriptorium iTools
Scriptorium iTools হল একটি ফ্রি সফটওয়ার যা এই পাতার এবং উপাসনা ও খ্রীষ্টমণ্ডলীর পিতৃগণের পাতায় উল্লিখিত ফাইলগুলো আপনার ডেস্কটপে ডাউনলোড করতে পারে। ফাইলগুলো একবার ডাউনলোড করার পর, প্রোগ্রামটি পরবর্তীতে কেবল সেই ফাইলগুলো ডাউনলোড করবে যেগুলো ইতিমধ্যে সংস্কার করা হয়েছে।
• ডাউনলোড: Scriptorium iTools 2.1.2
ম্যাক (2.3 MB) কিংবা
উইন্ডোজ (1.6 MB)
Psalms and Ragas
এই অডিও প্রোগ্রামে সন্ন্যাস প্রাহরিক উপাসনার স্বরলিপিতে গৃহীত সকল সামসঙ্গীতের সুর এবং সকল সামসঙ্গীত ও গীতিকার ধুয়ো রয়েছে। একটি ধুয়ো কিংবা সুর সিলেক্ট করলে সেটির সুর শোনা যাবে। সামসঙ্গীত ও গীতিকাগুলো নিম্নলিখিত সন্ন্যাস প্রাহরিক উপাসনা অনুযায়ী।
• ডাউনলোড: Psalms and Ragas 2.1.1
ম্যাক (2 MB) কিংবা
উইন্ডোজ (1.6 MB)
খ্রীষ্টপ্রসাদীয় ধন্যবাদ-স্তুতি
১৯৭০ সালে সুইট্জারল্যাণ্ডের কাথলিক বিশপ সম্মিলনী চারটি নতুন খ্রীষ্টপ্রসাদীয় ধন্যবাদ-স্তুতি প্রবর্তন করল যেগুলোকে পুরোহিতবর্গ ও বিশ্বাসীবর্গ উভয়ই খুবই পছন্দ করেছিল। পরবর্তীকালে ইতালির কাথলিক বিশপ সম্মিলনী সেগুলো গ্রহণ করল এবং অবশেষে সেগুলো নতুন রোমীয় প্রাথনা-বিতানে স্থান পেল।
সাধু বেনেডিক্ট মঠ সেগুলো বাংলায় অনুবাদ করল; সেজন্য আপনিও সেগুলো দেখতে পারেন।
"প্যাকেজটিতে" সেগুলোর দুটো আলাদা ব্যবস্থা রয়েছে; দুটোই দেখবার পর যেটি আপনার জন্য সুবিধাজনক, সেটি প্রিন্ট করুন (প্যাকেজটির মধ্যে বিশেষ একটি ফাইল রয়েছে যেটির সাহায্যে আপনি জানতে পারবেন কিভাবে সেগুলোকে ছোট বুকলেট আকারে প্রিন্ট করতে পারবেন)।
• খ্রীষ্টপ্রসাদীয় ধন্যবাদ-স্তুতি (119 KB)
• খ্রীষ্টপ্রসাদীয় ধন্যবাদ-স্তুতি - প্যাকেজ (233 KB)
Evangelarion (Book of the Gospels) (সুসমাচার চতুষ্টয়)
প্রাচীনতম ঐতিহ্য অনুসারে, পর্বীয় ও মহাপর্বীয় খ্রীষ্টযাগের শুরুতে সুসমাচার চতুষ্টয়-পুস্তকটি পুরোহিতবর্গের শোভাযাত্রার অগ্রভাগে একজন পরিসেবক দ্বারা গাম্ভীর্যের সঙ্গে বহন করা হয়, এবং ভক্তমণ্ডলীর কাছে প্রদর্শিত হওয়ার পর বেদির উপরে উপযুক্ত আসনে রাখা হয়। এ পরিপ্রেক্ষিতে কনস্তান্তিনোপোলির ধর্মপাল সাধু জের্মানুস অষ্টম শতাব্দীতে লিখেছিলেন: ‘সুসমাচার চতুষ্টয় পুস্তকটির অনুপ্রবেশ ঈশ্বরপুত্রের আগমনের প্রতীক।’ তারপরে উপযুক্ত সময়ে পুস্তকটি মোমবাতি ও ধূপারতির মধ্য দিয়ে বাণীপীঠে আনা হয়, যাতে ঈশ্বরের প্রজ্ঞা স্বয়ং খ্রীষ্ট তাঁর আপন জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন।
আপনি যদি এটি ডাউনলোড করে প্রিন্ট করেন তার জন্য সুন্দর কাভার ব্যবস্থা করবেন। সম্ভবত আপনার ভক্তমণ্ডলী খুবই পছন্দ করবে যখন এমন ধর্মানুষ্ঠানের অভিজ্ঞতা করে যা উপরের বর্ণনা অনুযায়ী।
(এ সুসমাচার চতুষ্টয় জুবিলী বাইবেল থেকে শিরোনাম ছাড়া উদ্ধৃত)।
• Evangelarion (1.5 MB)
সন্ন্যাস প্রাহরিক উপাসনা পরিচিতি
প্রাহরিক উপাসনার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করার জন্য ঐশতাত্ত্বিক ও ব্যবহারিক নির্দেশনামা।
• সন্ন্যাস প্রাহরিক উপাসনা পরিচিতি (123.13 KB)
সন্ন্যাস প্রাহরিক উপসনার জন্য স্বরলিপি
মোটামুটি ৫০টি সুর যা সামসঙ্গীত পরিবেশনায় ব্যবহার করা যেতে পারে; তাছাড়া আনুমানিক ১০০টি ধর্মীয় গানের ও সকল ধুয়োর স্বরলিপি; ইত্যাদি।
প্যাকেজটির মধ্যে ২টো ফাইল রয়েছে, তথা: কিভাবে সামসঙ্গীত পরিবেশন করা যায়, এবং কিভাবে এটির একটা বুকলেট প্রস্তুত করা যায়।
• সন্ন্যাস প্রাহরিক উপসনার জন্য স্বরলিপি (274 KB)
• সন্ন্যাস প্রাহরিক উপসনার জন্য স্বরলিপি - প্যাকেজ (319 KB)
প্রাহরিক উপাসনার জন্য সামসঙ্গীত-মালা
প্যাকেজটিতে রয়েছে ধুয়ো-সহ ১৫০টি সামসঙ্গীত ও সকল গীতিকা, যেভাবে প্রাহরিক উপাসনায় ব্যবহার করা হয়।
• প্রাহরিক উপাসনার জন্য সামসঙ্গীত-মালা - প্যাকেজ (1.2 MB)
জাখারিয়া ও কুমারী মারীয়ার গীতিকাদ্বয়
এই পাতা প্রাহরিক উপাসনা পালনের সময়ে উপযোগী হতে পারে।
• জাখারিয়া ও কুমারী মারীয়ার গীতিকাদ্বয় (36.12 KB)