সাধু বেনেডিক্ট মঠের ওয়েব-সাইট - মহেশ্বরপাশা - খুলনা - বাংলাদেশ
যারা নিজেদের হাতের কাজের উপর নির্ভর করে জীবনযাপন করেন, তাঁরাই প্রকৃত সন্ন্যাসী।
(সাধু বেনেডিক্টের নিয়ম)

এখানে শুধু সেই তিনটা অ্যাপ প্রদর্শিত যেগুলো বাংলা ইন্টারফেস সমর্থন করে। অন্যান্য অ্যাপের জন্য, এখানে ক্লিক/ত্যাপ করুন।
উপরে, ডোনেশন’ মেনু ক্লিক/ট্যাপ করে আপনি অনুদানের মাধ্যমে আমাদের কাজ সমর্থন করতে পারেন। ধন্যবাদ।

Download on the Mac App Store
PC Windows users (min. version, Windows X): after downloading the app your browser may show an alert (the app is unknown, or it is not commonly downloaded, or something like that); moving the mouse over the alert, on the right, there should appear a "…" icon; click it and select ‘Keep’, and in the window that will pop-up click ‘Show more’ and then ‘Keep anyway’; after a while the ‘Open file’ script should appear: click it. At this point, after a while, Windows Defender may urge you not to run the Install process, instead you click‘More Info’ and ‘Run anyway’, and the app should start the Install process. Sorry for the inconvenience, and thank you for using the app.


Psalms & Ragas
এ এমন অডিও-অ্যাপ যাতে বাংলাদেশের সাধু বেনেডিক্ট মঠে রচিত সকল রাগ-ভিত্তিক সামসঙ্গীতের ধুয়ো ও সুর, এবং উপাসনা সংক্রান্ত নানা সঙ্গীত রয়েছে। একটা রাগ, বা ধুয়ো, বা সঙ্গীত সিলেক্ট করুন ও সেটার সুর একবার বা একাধিকবার শুনুন; এবং প্রতিটি রাগের পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হোন।


বাংলা বাইবেল এয়ার্কস
‘বাংলা বাইবেল এয়ার্কস’ অ্যাপ সেই ‘বাংলা বাইবেল - জুবিলি বাইবেল’ নির্দেশ করে যা ২০০০ জুবিলি বর্ষে বাংলায় অনূদিত ও প্রকাশিত হয়েছিল। প্রকৃতপক্ষে, সেটার অনুবাদ ও অ্যাপ উভয়ই বাংলাদেশের সাধু বেনেডিক্ট মঠ নামক একই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোর মধ্যে একটি। এতে জুবিলি বাইবেলের ওপর কার্যকরভাবে কাজ করার জন্য বিভিন্ন টুলস রয়েছে।


Ordo Lectionum
“Ordo Lectionum” হলো এমন পঞ্জিকা যা একটা নির্দিষ্ট বছরের প্রতিটি দিনের জন্য মিসা ও প্রাহরিক উপাসনার শাস্ত্রপাঠের রেফারেন্স, মিসার রং ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি প্রদর্শন করে।
মুদ্রিত পঞ্জিকাগুলোকে প্রতি বছর কোন কোন উৎসব বাদ দিয়ে বা প্রতিস্থাপন করে সাজানো দরকার আছে।
সেই ধরনের পঞ্জিকার বৈষম্যে এই ছোট অ্যাপ প্রতি বছর রিসেট করার প্রয়োজন হয় না। তাই চলতি বর্ষটা যে “ক”, “খ” বা “গ” বর্ষ; কিংবা চলতি বর্ষে কোনো নির্দিষ্ট পর্বোৎসব বাদ দেওয়া হয়েছে বা প্রতিস্থাপন করা হয়েছে কিনা, ব্যবহারকারীদের পক্ষে এসমস্ত তথ্য জানার প্রয়োজন নেই। অ্যাপটি খুললেই তারা সরাসরি সেই নির্দিষ্ট দিনের জন্য সঠিক পাঠের (বা প্রাহরিক উপাসনার বিষয়বস্তুর) রেফারেন্স পেয়ে যাবেন। এবং প্রাসঙ্গিক Option সক্রিয় করলে, অ্যাপটি বাইবেলের পাঠ্যও (বাংলায়) দেখাবে।
বাংলাভাষী ব্যবহারকারীরা সহজেই ইন্টারফেসটি ইংরেজি থেকে বাংলায় বদলাতে পারেন।